ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে মুসলিম মিয়া (৬৯) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে মৃত শাজান আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে মুসলিম মিয়া। সকালে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আইন গত ব্যবস্থা প্রকরিয়াদিন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑